শনিবার, ২৬ জুন, ২০১০

যাপন

নিরবতা হতে পারে
মেনে নেওয়া
পারে প্রত্যাহার করে নিতে
কিছু চাপিয়ে দেওয়া।

যেখানে সংলাপ
সেখানেই কিছু ছাড় দেওয়া।
জীবনের যাপন ছেড়ে দিয়ে আর কি থাকে
রেখে দেওয়ার।

চেষ্টা করে দেখতেও পারো
সব হিসেব বুঝে নেওয়ার।